২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা-২০২৬
অদ্য(০৫/১২/২৫ খ্রি.) শুক্রবার বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের অর্থায়নে পরিচালিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা, চাঁদপুর, চট্রগ্রাম, ফেনী,গাজীপুর ও কুমিল্লা জেলা থেকে আগত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান, ,স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপ-পরিচালক ডা. তাজকেরা খানম, একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান এবং রামগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) জনাব শরীফুল্লাহ আশ শামস্।
সম্মানিত অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসামান্য অর্জন, একাডেমির অবকাঠামোসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে অত্র একাডেমির ভূয়সী প্রশংসা করেন এবং একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার দীর্ঘায়ু কামনা করেন