জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদ্ যাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সহ-শিক্ষামূলক প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অসামান্য কৃতিত্ব প্রদর্শন।
উক্ত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ২২ টি ইভেন্টে প্রথম স্থান সহ, জেলা পর্যায়ে ১০ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে অত্র একাডেমির শিক্ষার্থীরা।
এছাড়া চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইংরেজি বক্তব্যে দ্বিতীয়, জারি গানে তৃতীয় ও দেয়াল পত্রিকায় তৃতীয় স্থান অর্জন করে লক্ষীপুর জেলাকে গৌরবান্বিত করেছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান বিজয়ী শিক্ষার্থীদেরকে স্নেহার্দ্র অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে একাডেমির সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমগুলো পরিচালনা কমিটির ইনচার্জ শহিদুল ইসলাম খান ( প্রভাষক বাংলা) সহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।