২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা (২য় পর্যায়)
অদ্য (১০/০১/২০২৬ খ্রি.) শনিবার বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত, আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের অর্থায়নে পরিচালিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা (২য় পর্যায়) অনুষ্ঠিত হয়।
২য় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।
সম্মানিত অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সহশিক্ষা কার্যক্রমে সাফল্য, বিভিন্ন মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসামান্য অর্জন, একাডেমির অবকাঠামোসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে অত্র একাডেমির ভূয়সী প্রশংসা করেন এবং একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়ার দীর্ঘায়ু কামনা করেন।