জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সহশিক্ষামূলক প্রতিযোগিতায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন। একক ও দলীয় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে একাডেমির শিক্ষার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।
বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানকালে অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান বলেন, "নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে গড়ে তুলতে চাইলে আত্মোপলব্ধি ও আত্মোন্নতির কোন বিকল্প নেই। নিয়মিত পাঠ্য বিষয় অধ্যয়নের পাশাপাশি সহশিক্ষামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমেই তোমাদের মেধা ও সৃজনশীলতার প্রকৃত বিকাশ ঘটাতে হবে। তোমরা উপলব্ধি করতে পারবে জীবন ও জগতের বাস্তবিক স্বরূপ।"
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে সবসময় সকল শুভ উদ্যোগে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে আশ্বস্ত করে তিনি ভবিষ্যতেও এ ধরনের মেধাভিত্তিক সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপর্যুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তাদের তালিকা নিম্নরূপ: